শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
আগাম টমেটো চাষে শফিউল্লাহর সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আগাম টমেটো চাষে সাফল্য পাচ্ছেন কৃষক মো. শফিউল্লাহ। মৌসুমের আগেই বাজারে টমেটো তুলে প্রতি কেজি ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছেন তিনি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই এলাকার অন্য কৃষকেরাও আগাম টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকার কৃষক শফিউল্লাহ পাঁচ বছর ধরে আগাম টমেটো চাষ করছেন। এ বছর ৭০ শতক জমিতে মহারাজ, মঙ্গল রাজা ও ওভার সাইজ জাতের টমেটো চাষ করেছেন তিনি। আগস্টের প্রথম সপ্তাহে চারা রোপণের পর ইতিমধ্যে তিন দফায় ফলন সংগ্রহ করেছেন। আরও প্রায় তিন মাস ফলন সংগ্রহ ও বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।

গতকাল সরেজমিনে দেখা যায়, জমি থেকে সংগ্রহ করা টমেটো বাড়িতে এনে ঝুড়িতে বাছাই করছেন শফিউল্লাহ। এ কাজে তার স্ত্রী, বাবা ও পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি কয়েকজন নারী শ্রমিকও সহযোগিতা করছেন।

শফিউল্লাহ বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে প্রতিবছর আগাম বাজার ধরার লক্ষ্য নিয়ে টমেটো চাষ করি। আগের বছরগুলোতে ভালো ফলন ও লাভ পেয়েছি। এ বছরও লাভবান হওয়ার প্রত্যাশা করছি। তবে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের আক্রমণে কিছুটা ক্ষতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই কৃষকদের অভিজ্ঞ কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা ছাড়া আগাম টমেটো চাষে না জড়ানোর পরামর্শ দেব।’

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছ উদ্দিন জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রতিবছর আগাম টমেটো চাষ করেন শফিউল্লাহ। এ কারণে তিনি ভালো ফলন পাচ্ছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হচ্ছেন।

তিনি জানান, এ বছর ওই এলাকায় জাকির হোসেন, আলামিন ও কবির ৫০ শতক করে, নুরে আলম ৩০ শতক, শাহজাহান ২৫ শতক এবং সেলিম, সেলিম খান ও শহীদুল্লাহ ২০ শতক করে জমিতে আগাম টমেটো চাষ করেছেন। তাদের জমিতেও ভালো ফলন আসতে শুরু করেছে।

শামছ উদ্দিন আরও বলেন, ‘মৌসুমের আগেই বাজারে টমেটো সরবরাহ করা যায় বলে আগাম টমেটোর দাম তুলনামূলক বেশি পাওয়া যায়। তবে রোগবালাইয়ের ঝুঁকি মোকাবিলা ও ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের শুরু থেকেই কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করা প্রয়োজন।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কৃষি ও কৃষক   সবজি চাষ   কৃষি উৎপাদন   কৃষি প্রযুক্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close