শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা      ● ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
জলঢাকায় দুই দিনে শিক্ষার্থীদের মাঝে ৭৫০ গাছের চারা বিতরণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৭৫০টি গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি।

২৬ ও ২৮ নভেম্বর দুই দিনে সংস্থাটির ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় উপজেলার ছিট মীরগঞ্জ শালনগ্রাম বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচির আওতায় চারা সংগ্রহ করে।

‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পপির রংপুর রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক একেএম মাজহারুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীউর রহমান, বালাগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু জাফর মো. ছালেহ, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান এবং ব্যবসায়ী এবিএম মোসফেকুর রহমান দুলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পপির জলঢাকা জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বগুলাগাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, গাবরুল শাখার ব্যবস্থাপক আলামিন সরকার, জলঢাকা শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় এবং রংপুর রিজিওনের আইটি কর্মকর্তা রাজু ইসলাম।

চারা বিতরণের আগে অতিথিরা মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ করেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। পরে অতিথি ও শিক্ষার্থীরা চারা হাতে ফটোসেশনে অংশ নেন।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  বৃক্ষরোপণ   পরিবেশ সংরক্ষণ   শিক্ষার্থীদের উদ্যোগ   সবুজায়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close