শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      ● জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরায় গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় আইডিইবি মাগুরা জেলা শাখার উদ্যোগে ভায়না মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে পুনরায় ভায়না মোড়ে এসে শেষ হয়। পরে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মনোয়ার হোসেন খান। মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মুনির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন আইডিইবি মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. মাহবুবুর রহমান টিটো। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সালমান হায়দার।

সভায় মো. মনোয়ার হোসেন খান বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশলীদের দক্ষতা, মেধা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। দেশ ছোট হলেও সম্মিলিত প্রচেষ্টা ও প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দেশকে উন্নয়নের উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। দেশের উন্নয়নে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত ভূমিকা জরুরি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাগুরায় গণপ্রকৌশল দিবস   আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close