শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ শুরু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলার মান্দা উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে স্থানীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।

সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষক ও মিলারদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মান্দায় আমন মৌসুম   অভ্যন্তরীণ ধান   চাল সংগ্রহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close