রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      
দেশজুড়ে
পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গে বটির কোপের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে বটি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন মিলন মিয়া (৬০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার মোরগমহল এলাকায় ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আহত মিলন মিয়া ওই এলাকার মেহর আলী হাসু ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহের জেরে শনিবার রাতভর তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে মিলন মিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় তার গোপনাঙ্গে বটি দিয়ে আঘাত করেন স্ত্রী তাসলিমা। এতে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   পরকীয়ার সন্দেহ   স্ত্রী আটক   পারিবারিক সহিংসতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close