রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      
দেশজুড়ে
দক্ষ জনবলই শক্তিশালী নৌবাহিনীর মূল শক্তি : নৌপ্রধান
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
বক্তব্য দিচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। ছবি: প্রতিনিধি

বক্তব্য দিচ্ছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। ছবি: প্রতিনিধি

বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি দেশের নৌবাহিনী বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। তিনি বলেছেন, ‘শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে শুধু শক্তিশালী নৌবহরই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন জনবল।’ 

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিকের ২২ সপ্তাহের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপ্রধান বলেন, ‘দক্ষ জনবল গড়ে তুলতে নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। উপকূলের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ ঘাঁটি যোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষ প্রশংসনীয়।’ 

এর আগে নৌপ্রধান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পান মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মো. শাকিল হাসান।

অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 








আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নৌবাহিনী   নৌপ্রধান   নবীন নাবিক   প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close