রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এবং মাওনা চৌরাস্তায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটায়। 

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর মাওনা চৌরাস্তায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ব্যস্ততম বাণিজ্যিক ও শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তায় এবং রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ইউএনও নাহিদ ভূঁইয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তিনি বর্তমানে নিরাপদে রয়েছেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অন্যদিকে মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসেতুর ওপর থেকে পশ্চিম পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল দুটি বিস্ফোরিত হয়। এর মধ্যে একটি ককটেল অল্পের জন্য পাশের একটি দোকানে ঢুকে পড়া থেকে রক্ষা পায়।

ইয়াকুব আলী সুপার মার্কেটের বিস্কুট ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এ সময় সড়কে থাকা পথচারী, রিকশা ও অটোরিকশার চালকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ভয়ে মার্কেটের ব্যবসায়ী ও সড়কের পাশের ছোট দোকানিরা তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। মুহূর্তের মধ্যে ব্যস্ততম মাওনা চৌরাস্তা জনশূন্য হয়ে পড়ে।

ঘটনাস্থলের কাছেই উড়ালসেতুর নিচে হাইওয়ে পুলিশের একটি বক্স রয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও মোশারফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানেন না বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে তিনি কখন ও কোথায় বিস্ফোরণ ঘটেছে, তা জানতে চান। পরে খোঁজ নেওয়ার কথা জানান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   ককটেল বিস্ফোরণ   ইউএনওর বাসভবন   মাওনা চৌরাস্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close