লালমনিনহাট জেলার আদিতমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ অংশ নেন।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থীতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধপ্রবণ ও জনগুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল বৃদ্ধি এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেয়ারম্যানগণ স্ব-স্ব ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কার্যক্রম আরও বেগবান করতে হবে মর্মে সভায় সিদ্বান্ত গৃহীত হয়।
সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, চুরি, ডাকাতি, খুন, মাদক ও চোরাচালান প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
কেকে/এমএ