রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মধ্যপ্রাচ্যে ঘাঁটি ধ্বংসের পর আফ্রিকায় নজর যুক্তরাষ্ট্রের      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮      ● দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু      ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      
দেশজুড়ে
চট্টগ্রামে বসছে ছয় দিনের ফার্নিচার এক্সিবিশন, থাকছে ২৬ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৯:১৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রামে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) শুরু হচ্ছে ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন-২০২৬। নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন হলে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এ আয়োজন। এতে ২৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ১৪টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে যুক্ত থাকবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জিইসি কনভেনশন সেন্টারের প্যাভেলিয়ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ এক্সিবিশনের আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান।

তিনি বলেন, ‘ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করছে। দেশের গণ্ডি পেরিয়ে এসব ফার্নিচার বিদেশেও রপ্তানি হচ্ছে।’

মাকসুদুর রহমান আরও বলেন, ‘এক্সিবিশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য আকর্ষণীয় ও বিশেষ মূল্যছাড় দেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টস।’

লিখিত বক্তব্যে বলা হয়, দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও প্রসারে এ এক্সিবিশনের গুরুত্ব অপরিসীম। আমদানিনির্ভরতা কমিয়ে দেশের ফার্নিচার শিল্পকে শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই আয়োজকদের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও তদারকি প্রয়োজন।

মঙ্গলবার সকাল ১১টায় এক্সিবিশনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ন মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমিরুল হক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সরকার এবং মহাসচিব এ. করিম মজুমদার। সভাপতিত্ব করবেন মাকসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, এক্সিবিশন কমিটির আহ্বায়ক এমএ নাছের, সদস্যসচিব ও সহসাধারণ সম্পাদক আল মোহাম্মদ ইকবাল, সৈয়দুর রহমান আজিজ, মো. জসিম উদ্দিন, মো. ইয়াছিন, মো. ইব্রাহিম সেলিম, মো. যোবাইর হোছাইন, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. ওসমান গণি সুমন, মো. রাশেদুল ইসলাম ও মো. হাসনাত।

এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান ফারহানা সাবরিন রিমা, ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রামে ফার্নিচার এক্সিবিশন   প্রতিষ্ঠান   বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close