মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      ● এলপিজির পর্যাপ্ত মজুত, মজুতদারির চেষ্টা হলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা      
দেশজুড়ে
সংবাদটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত : বাহারুল ইসলাম
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরা জেলার শালিখা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০১ শতাংশ জমি চেয়ারম্যানের নামে রেজিস্ট্রেশন ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সমিতি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সমিতির মিলনায়তন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ স দাবি করেন সমিতির চেয়ারম্যান মো. বাহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের সম্মতিক্রমে প্রায় ১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে পাঁচটি দলিলে ২০১ শতাংশ জমি কেনা হয়।’

তিনি জানান, ভবিষ্যৎ কার্যক্রম ও জমি ব্যবস্থাপনার সুবিধার্থে জমিগুলোর ‘পাওয়ার অব অ্যাটর্নি’ তার নামে দেওয়া হয়েছে। তবে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা অনুযায়ী তিনি বা তার পরিবার কখনোই এর মালিকানা দাবি করতে পারবেন না।

বাহারুল ইসলাম করে বলেন, ‘জমির প্রকৃত মালিক শালিখা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক এবং  প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভ্রান্তিকর অপতথ্য ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদটি নিছক ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।’

সংবাদ সম্মেলনে উপস্থিত সমিতির সদস্যরা বাহারুল ইসলামের বক্তব্যের প্রতি সমর্থন জানান। 

তারা বলেন, ‘জমি ক্রয়ের সিদ্ধান্ত সমিতির গঠনতন্ত্র ও নীতিমালা মেনেই নেওয়া হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে সমিতির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংবাদ বানোয়াট   উদ্দেশ্যপ্রণোদিত   বাহারুল ইসলাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close