মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
খেলাধুলা
তোপের মুখে পড়ে সিদ্ধান্ত বদলে ফেলল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৯ এএম আপডেট: ০১.০৮.২০২৬ ৮:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শনিবার (১ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইনফান্তিনো বলেন, ‘এই প্রস্তাবটি আর অগ্রসর হবে না। উদ্যোগটি এতটাই বিতর্কিত হয়ে উঠেছে যে তা আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। এটা স্পষ্ট হয়ে গেছে যে, প্রকল্পটি এক ধরণের বিভাজন তৈরি করেছে। আমাদের উদ্দেশ্য ফুটবলের উন্নতি। ফিফার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।’

ইনফান্তিনো আরও বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোকে পুনরায় একত্রিত করতে চাই। আমার লক্ষ্য হলো সর্বত্র ফুটবলের প্রসার অব্যাহত রাখা, বিশেষ করে সেই দেশগুলোতে যাদের আমাদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।’

উল্লেখ্য, এক প্রতিবেদন অনুসারে বাতিল হওয়া পরিকল্পনাটিতে ২০ বিলিয়ন ডলারের নতুন ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ সাবসিডিয়ারির ২০ শতাংশেরও বেশি শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা ছিল।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বারবার চেষ্টা করেন, যার মধ্যে ডিসেম্বরে তাকে ফিফার প্রথম শান্তি পুরস্কার প্রদানও অন্তর্ভুক্ত ছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ফিফা সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close