বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
রাজধানী
পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর পর সড়ক নিরাপত্তায় কঠোর হচ্ছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মর্মান্তিক মৃত্যুর পর ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন কিংবা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বিআরটিএর সঙ্গে সমন্বয় করে এ ধরনের যান ও চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন অদক্ষ চালক পরিচালনা করেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যেন নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থেকে সব সময় সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান।

তিনি নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের সমপরিমাণ বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসির কোনো যানবাহন যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকেন, তবে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমার জানামতে, ডিএনসিসির কোনো যানবাহন হেল্পার বা অদক্ষ চালক পরিচালনা করেন না।”

এর আগে সকালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিহত পরিচ্ছন্নতাকর্মীর বাসায় যান।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডিএনসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close