বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
খেলাধুলা
মেসির ফেরার ম্যাচে টানা সপ্তম জয়ের লক্ষ্যে ইন্টার মিয়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি :লিওনেল মেসি

ছবি :লিওনেল মেসি

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো ক্লাব ফুটবলে ফিরছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে আগামীকাল ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

শুক্রবার (৩১ জুলাই) মিয়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে প্রথমবারের মতো দলের অনুশীলনে যোগ দেন মেসি। মেজর লিগ সকার মৌসুম আবার শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম অনুশীলন। শনিবারের ম্যাচে খেলার জন্য তাদের দুজনকেই তালিকাভুক্ত করা হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের ইন্টার মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস বলেন, ‘মেসি একটু আগেই এখানে এসেছে, তাই এই নিয়ে আমাদের এখনও ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে সে দে পল ফিরেছে, এটাতে আমরা খুশি।’

মেসি ছাড়াই দুর্দান্ত ফর্মে আছে ইন্টার মিয়ামি। তারা টানা সপ্তম জয়ের সন্ধানে আছে। এই ধারা শুরু হয়েছিল ৯ মে থেকে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী মিয়ামি নিজেদের এই পুরস্কারের কাছাকাছি অবস্থানে আছে, কারণ শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে তারা মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে।

সম্প্রতি সই করা ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো তার প্রথম ঘরের মাঠের ম্যাচ খেলবেন। গত শনিবার মন্ট্রিয়লে ১-০ গোলে জয়ের ম্যাচে ক্লাবের হয়ে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে জয়সূচক গোলটি করে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের বিরতির পর দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি, আর মিয়ামির সবশেষ তিন ম্যাচে তার গোলসংখ্যা ছয়টি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেসি   আর্জেন্টিনা   মিয়ামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close