শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      
খেলাধুলা
পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম
কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন

আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছেড়েছেন। কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) তার নেতৃত্বের অধ্যায় শেষ হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।

আজ শনিবার (৮ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস। 

কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন তিনি।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সমান বা তার কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধানেই নতুন মেয়াদ নিশ্চিত হয়েছে সালাউদ্দিনের।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। গেল বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের ফলেই নতুন মেয়াদেও সভাপতি পদে থাকার সুযোগ পেয়েছেন ৭১ বছর বয়সী সালাউদ্দিন।

এবার সাফের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ার ফুটবলের আঞ্চলিক সংস্থাটিতে আরও এক মেয়াদের জন্য অব্যাহত থাকবে কাজী সালাউদ্দিনের নেতৃত্ব।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাজী সালাউদ্দিন   সাফ সভাপতি   সাফ কংগ্রেস   বাফুফে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close