বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       
খেলাধুলা
ব্রাজিলের ফুটবলারকে গুলি করে হত্যা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের ক্লাব সাও পাওলোর যুব দলের সাবেক ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে ঘটনাটি ঘটে। দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। খবর গ্লোবো এস্পোর্তের। 

ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিকায়েল আলাগোয়াসের বাসিন্দা ছিলেন এবং মাসেওর জাসিন্তিনহো এলাকার ছেলে। চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলতে গিয়ে তিনি কোপা ফিক্টর শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছিলেন। পরবর্তীতে নিজ শহর মাসেওতে ফিরে এসে তিনি সিএসএ’র অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন। তার মৃত্যুর পর ক্লাবটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে।

বিবৃতিতে সিএসএ জানায়, ‘আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

ঘটনার পর হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, মাদক পাচার–সংশ্লিষ্ট অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে এবং মিকায়েল ভুলবশত গুলির শিকার হন।

এ ঘটনায় মিকায়েল লিয়ান্দ্রো ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close