শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে
প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর মনোনীত কোষাধ্যক্ষ মরহুম প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখের রুহের মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমের জ্যেষ্ঠ সন্তান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাইয়ুম শেখ, কনিষ্ঠ সন্তান মুফতি সাদ শেখ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরোজা বেগম, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় বক্তারা প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা ক্ষেত্রে তার অবদান, সততা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৯টায় বনানী ডিওএইচএসে নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ। পরদিন সকালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাসে তার প্রথম জানাজা এবং বনানী ডিওএইচএসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ ২০১৩ সাল থেকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের মনোনীত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close