রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      
রাজধানী
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর আদাবরে বিএনপির নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার দ্রুত বিচার ও জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩ আগস্ট) বিকালে আদাবরের শাহাবুদ্দিন প্লাজার সামনে আদাবর থানার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মিছিল ও সমাবশ করা হয়।

মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি আদাবরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং সমাজে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

বক্তারা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে এখনও পলাতক এবং নেপথ্যে থাকা সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

সমাবেশে আরও বলেন, ‘বাদশা হত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি এবং এ ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছেন, তাদের কাউকেই আইনের আওতার বাইরে রাখা যাবে না। দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান না হলে আদাবরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদাবর   বিএনপি নেতা বাদশা হত্যা   বিচারের দাবি   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close