রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
বিনোদন
তারকাবহুল আয়োজনে বসছে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করতে রাজধানীতে বসছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। দেশের শীর্ষ ব্যান্ড ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ কনসার্টে সংগীতের পাশাপাশি উঠে আসবে ঐক্য, মুক্তি ও প্রতিবাদের বার্তা।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এ ছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আসিফ আকবর। সেখানে তিনি নিজের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে লেখেন, “বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।” একই সঙ্গে তিনি ভক্তদের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়ে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানান।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কনসার্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close