শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
আইন-আদালত
চুয়াডাঙ্গায় দুই ভুয়া আইনজীবী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণা ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে। 

আটক দুইজন হলেন কিশোরগঞ্জ জেলা শহরের বাসিন্দা সাগর আহমেদ, যিনি নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয় দিতেন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর এলাকার মকবুল হোসেন, যিনি নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিতেন।

অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ, বিভিন্ন মামলার রায় পাইয়ে দেওয়ার আশ্বাস ও আইনি সহায়তার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেন। এভাবে তাদের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ঘটনার পর একাধিক ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। 

ভুক্তভোগীরা দাবি করেন, নানা ধরনের আইনি কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও কোনো কাজই করে দেওয়া হয়নি।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘আইনজীবী সমিতির সদস্যরা দুইজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া সাগর আহমেদ প্রকৃতপক্ষে আইনজীবী কিনা, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   আইনজীবী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close