সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
রাজধানী
প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো বোনকে দেখলেন সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু
নিজাম উদ্দিন (মোহাম্মদপুর) ঢাকা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৯:০৭ পিএম
সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু

সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর বোন রাবেয়া খাতুনের মৃত্যুতে শেষবারের মতো একনজর দেখার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

বুধবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, সলুর বড় বোন রাবেয়া খাতুন সোমবার (৩ আগস্ট) রাতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর পেয়ে সরকার মানবিক বিবেচনায় সলিমুল্লাহ সলুকে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেয়।

প্যারোলে মুক্তি পেয়ে বোনের মরদেহের কাছে গিয়ে শেষবারের মতো তাকে স্পর্শ করেন সলিমুল্লাহ সলু। প্রিয় বোনের নিথর মুখ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার বাদ আসর রাবেয়া খাতুনের জানাজা শেষে মোহাম্মদপুরের আজিজ মহল্লার কাদেরিয়া তৈয়্যেবিয়া মাদ্রাসা-সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সলিমুল্লাহ সলু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় সুজন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি কারাগারে রয়েছেন।

এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই মামলায় তিনি বিচারাধীন অবস্থায় কারাগারে রয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close