রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
আবহাওয়া
ঢাকার আকাশে মেঘ, স্বস্তির বৃষ্টির সম্ভাবনা কম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দিনের শুরুতে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এর আগে মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত এবং বৃহস্পতিবার ভোর ৫টা ৩৩ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে বুধবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। ফলে এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।

দেশের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  আবহাওয়া   বৃষ্টি   রাজধানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close