সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      বিশ্ববাজারে তেলের দামে ধস      জ্বালানিতে জ্বলবে জনগণ      নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী      লিটারে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রোল-অকটেনের দাম      
ধর্ম
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বুধবার (১২ আগস্ট) পবিত্র আখেরি চাহার সোম্বা। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে উপমহাদেশের মুসলিম সমাজে আখেরি চাহার সোম্বা নামে অভিহিত করা হয়। 

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটির অর্থ সফর মাসের শেষ বুধবার। ‘আখেরি’ অর্থ শেষ এবং ‘চাহার সোম্বা’ ফারসি শব্দ, যার অর্থ বুধবার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে পালিত হয়ে আসছে।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। সফর মাসের শেষ বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল—এমন বর্ণনাকে কেন্দ্র করেই আখেরি চাহার সোম্বার প্রচলন হয়েছে বলে জানা যায়। তবে এ সংক্রান্ত ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

এ দিনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নফল নামাজ, দোয়া ও দান-সদকার মতো ইবাদত করে থাকেন। কোথাও কোথাও ধর্মীয় সভা ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

তবে নির্দিষ্টভাবে আখেরি চাহার সোম্বাকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল বা এর আলাদা ফজিলত রয়েছে কি না, তা নিয়ে ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেমের মতে, কোরআন-সুন্নাহয় এ দিনকে পৃথকভাবে বিশেষ মর্যাদা দেওয়ার নির্ভরযোগ্য দলিল নেই।

এদিকে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। ছুটির আওতায় রয়েছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আখেরি চাহার সোম্বা   ইসলাম   ধর্ম   
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close