বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক      রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট      ঢাকার গণপরিবহনে আসছে ২০০ বৈদ্যুতিক বাস      জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন      ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের      প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জন রিমান্ডে      রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান      
দেশজুড়ে
মিলবে ৩৮ ধরনের মিষ্টি
সৈয়দপুরে নীল কদমের নতুন আউটলেট উদ্বোধন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ২:৩৩ পিএম
ছবি: নীল কদমের নতুন আউটলেটের উদ্বোধন। খোলা কাগজ

ছবি: নীল কদমের নতুন আউটলেটের উদ্বোধন। খোলা কাগজ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহীদ জিকরুল হক সড়কে নীলসাগর গ্রুপের প্রতিষ্ঠান ‘নীল কদম’-এর নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করেন নীলফামারী কলেজের সাবেক অধ্যক্ষ ও নীলসাগর গ্রুপের উপদেষ্টা আফজাজুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের হেড অব কনজ্যুমার আহসান হাবীব বিপ্লব, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নূরে আলম সিদ্দিক, এজিএম (অপারেশন) নীল কদম কাজী শরিফুল ইসলাম এবং নীলসাগর গ্রুপের প্রজেক্ট ইন্সট্রাক্টর জলিল শেখসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক। পরে আহসান হাবীব বিপ্লব প্রথম ক্রেতা হিসেবে নীল কদমের মিষ্টি কেনেন।

নতুন এই আউটলেটে ক্রেতাদের জন্য থাকছে প্রায় ৩৮ ধরনের মিষ্টি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও খাদ্যপণ্যও পাওয়া যাবে। মানসম্মত পণ্য ও আধুনিক পরিবেশে ক্রেতাদের সেবা দেওয়ার লক্ষ্যেই সৈয়দপুরে নতুন এই আউটলেট চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধন উপলক্ষে স্থানীয় ক্রেতা ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন এই আউটলেট সৈয়দপুরের মিষ্টিপ্রেমী মানুষের জন্য আরও একটি আকর্ষণীয় ঠিকানা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নীল কদম   নতুন আউটলেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close