সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
অবৈধভাবে বালু উত্তোলন, মাদারীপুরে প্রতিবাদ মিছিল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১২ আগস্ট) ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও’ স্লোগানে মিছিলটি অনুষ্ঠিত হয়।

নদীতীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ মানুষ মিছিলে অংশ নেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলার কারণে ভাঙন বেড়েছে। এতে নদীর পাড়ের বসতবাড়ি, কৃষিজমি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদী থেকে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তবে এরপরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই অবৈধভাবে বালু উত্তোলনকারীরা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

প্রতিবাদ কর্মসূচি ও মশাল মিছিল থেকে বক্তারা দ্রুত অবৈধ ড্রেজার চলাচল এবং বালু উত্তোলন বন্ধের দাবি জানান। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসনের প্রতি।

তারা বলেন, নদী রক্ষা করা না গেলে শুধু নদীতীরের মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি ও স্থানীয় পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নদী ও নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অবৈধ   বালু উত্তোলন   মাদারীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close