বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
দেশজুড়ে
রাজশাহীতে ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ২:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক রকি কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় নগরীর শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাস্তা পাশে বাড়ির বাথরুমের ফ্যানের ফাঁক দিয়ে ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিল রকি। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনার পর বাথরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ওই ছাত্রী। পরে স্বজন ও স্থানীয়রা রকিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে লাইলি নামে এক নারীর বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, লাইলির বাড়ির ভাড়াটিয়া তানিয়া হিজরার সঙ্গে রকির বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রকির মোবাইল ফোনে এলাকার কয়েকজন মেয়েসহ আরও ১০-১২ জন নারীর গোপন ভিডিও থাকার দাবি করেছেন বলে জানা গেছে। এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হতো বলেও তিনি দাবি করেছেন। এ ছাড়াও রকি ওই বাড়ির ছাদে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আসর বসানোর অভিযোগও করেছেন  স্থানীয়রা। 

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন নাবালিকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ এবং মোবাইল ফোনে অন্য নারীদের গোপন ভিডিও থাকার দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগগুলো সত্য হলে বিষয়টি শুধু একজন নাবালিকার গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ডিজিটাল মাধ্যমে হয়রানি ও ব্ল্যাকমেইলের বিষয়ও তদন্তের দাবি রাখে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যুবক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close