সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
দেশজুড়ে
কাউখালীতে বিস্ফোরক মামলায় কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা যুবলীগের সভাপতি অলক কুমার কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলার মদনমোহন জিউর আখড়াবাড়ীর সামনে থেকে তাকে গ্রফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসকে সামনে রেখে দলকে সংগঠিত ও নাশকতার পায়তারা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আখড়া বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কুমার কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ অভিযোগে এ বছরের ১৩ অক্টোবর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪১ জনের নামে এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বিস্ফোরক মামলা   গ্রেপ্তার   অধ্যক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close