সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
জাতীয়
শুক্রবার শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম

আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সচিবালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বঙ্গভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট হওয়ার কথা রয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি পরদিনই আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গভবনের দরবার হলে বিশেষ আয়োজনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করবেন এবং রাষ্ট্রপ্রধান হিসেবে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করবেন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হবে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  শপথ   নবনির্বাচিত রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close