মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই : সিইসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৪:৫৬ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দু্টই এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময় পর্যন্ত কোনো মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি।

সিইসি আরও বলেন, ‘বিশ্ববাসী এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে, কে রাষ্ট্রপতি হচ্ছেন। তবে প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের নির্বাচনে আমাদের দক্ষতা খুব বেশি নয়। তারপরও যা কিছু সম্ভব, আমরা সব করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা পাচ্ছি।’

এএমএম নাসির উদ্দিন আরও বলেন, সিইসি বা নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে আমি যে ফল ঘোষণা করবো, সেটিই চূড়ান্ত। আর ভোটের দিনই ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এ সময় ভোট দেয়ার পর ভোটাররা সংসদে অবস্থান করতে পারবেন এবং গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন।’

প্রসঙ্গত, গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেন। 

পরবর্তী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

কেকে/ এআই



আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   নির্বাচন   সিইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close