বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
তাৎক্ষণিক সফরে পবিপ্রবিতে ডাকসু ভিপি
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আকস্মিক সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ কয়েকজন ডাকসু নেতা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছে ডাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এ বি জুবায়েরসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার এবং শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন তারা।

পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমান ডাকসু নেতৃবৃন্দের সফরকে স্বাগত জানান। তিনি বলেন, “এ ধরনের সাক্ষাতের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।”

সাক্ষাৎকালে পবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রেদওয়ান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।” এ সময় তিনি ডাকসু নেতৃবৃন্দকে পবিপ্রবি সফর করায় ধন্যবাদ জানান।

সফরকালে ডাকসু নেতৃবৃন্দ পবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সফর   পবিপ্রবি   ডাকসু ভিপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close