বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
খেলাধুলা
অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে বড় পরিবর্তনের আভাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়া ক্রিকেট টিমে। সাধারণত টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া, টাইগারদের হারাতে তারা এবার বেশ ভেবেচিন্তে আগাচ্ছে। দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে মরিয়া তারা। ম্যাচের আগে একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 
 
আগামীকাল শনিবার (২২ আগস্ট) ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল। যদি ম্যাচটি তারা ড্র করে তাহলেও সিরিজ হাতছাড়া হবে তাদের। তাই এ ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। ধারণা করা হচ্ছে, নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে নামতে পারে স্বাগতিকরা।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্পিনারকে বাইরে রাখা হয়, সেটি হবে স্কট বোল্যান্ডের অনুকূলে সিদ্ধান্ত। আর তা হবে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে পঞ্চমবার বিশেষজ্ঞ কোনো স্পিনারকে ছাড়া ম্যাচ। সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে সাইডলাইনে ছিলেন টড মারফি। দলে থাকলেও অজিরা এ স্পিনারকে খেলায়নি।

প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই বলার মতো কিছু করতে পারেননি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশকে দলে ডাকেন অজি নির্বাচকরা। 

ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে পারেন ৩০ বছর বয়সী ব্যাটার রেনশ।

দলে ফেরা নিশ্চিত ম্যাট রেনশ’র (সর্বডানে)। নাথান লায়নের (বামে) জায়গায় খেলতে পারেন স্কট বোল্যান্ড। লায়নকে একাদশের বাইরে রাখলে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন। 

এ ছাড়া অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তো আছেন, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বোল্যান্ড। এ পেসারকে আগামীকালের ম্যাচে নেওয়ার বিষয়টি নির্বাচকরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন কামিন্স। তার মতে, টস দিতে নামার সময় একাদশ চূড়ান্ত হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   টেস্ট ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close