শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম: মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন      রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, প্রস্তুত দরবার হল      রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ      নতুন রাষ্ট্রপতিকে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন      রাষ্ট্রপতির শপথ ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ      নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬      বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আজ      
রাজধানী
রাজধানীতে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার তিন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৫৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ৪:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানী উত্তরের মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ চুয়া সেলিম, চাঁদ উদ্যান থেকে ‘মাহি’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় এবং বিজলী মহল্লা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘বোমা রতন’-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান ও মোহাম্মদপুরের বিজলী মহল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম (৪৪), কিশোর গ্যাং ‘মাহি’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় (২৬) এবং তালিকাভুক্ত অপরাধী মো. রতন ওরফে বোমা রতন (৩৮)।

র‌্যাব-২ জানায়, জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে চুয়া সেলিম অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে চুয়া সেলিম জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, খুন ও মারামারিসহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৬টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-২।

র‌্যাব আরো জানায়, ‘মাহি’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়ের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মারামারিতে জড়িত ছিল বলে দাবি করেছে র‌্যাব।

স্থানীয় ব্যবসায়ী, ভাড়াটিয়া ও নির্মাণকাজ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তারা নিয়মিত চাঁদা আদায় করত বলেও জানানো হয়। এর আগে গত ২৪ এপ্রিল মোহাম্মদপুর এলাকা থেকে জয়কে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে মোহাম্মদপুরের বিজলী মহল্লায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত অপরাধী মো. রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের তথ্যমতে, তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই ও সিঁধেল চুরিসহ মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে গুরুতর অপরাধের ১০টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১০টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, বোমা রতন দীর্ঘদিন ধরে গজনবী রোড, বছিলা ও জেনেভা ক্যাম্প এলাকায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। এর আগে ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গজনবী রোড এলাকা থেকে ধারালো অস্ত্রসহ তাকে আটক করা হয়েছিল।

সবশেষে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   র‍্যাব-২   অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close