বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে      ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের শুভেচ্ছা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।

শুক্রবার (২১ আগস্ট) হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় তারা বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

বার্তায় আরও বলা হয়, ‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের গুরুদায়িত্বে অধিষ্ঠিত হলেন। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে উপলব্ধি দেশের সাংবিধানিক মর্যাদা ও সুশাসনের বিকাশসহ জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

‘আপনার মতো একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষককে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস ও প্রত্যাশা করি, আপনি রাষ্ট্রপতি হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন।’

অভিনন্দন বার্তায় তারা আরও বলেন, ‘আমরা জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আপনার দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন ব্যক্ত করছে।’

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  নবনির্বাচিত রাষ্ট্রপতি   হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close