বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
শরিফুলের চতুর্থ শিকার ওয়েবস্টার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটার পর একটা উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলছেন শরিফুল ইসলাম। এবার তার দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন বো ওয়েবস্টার।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন ওয়েবস্টার। তবে তাতেও বাঁচতে পারেননি তিনি। রিপ্লেতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ওয়েবস্টারের উইকেট নিয়ে ম্যাচে নিজের চতুর্থ শিকার পূর্ণ করেন শরিফুল।

এর আগে ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের এই পেসার। একাই চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন তিনি।

ওয়েবস্টারের বিদায়ের পর অস্ট্রেলিয়ার টেলএন্ডাররা ক্রমেই ব্যাটিংয়ে আসতে শুরু করেছেন। লিডও এখনো এক শ রান পেরোয়নি। দ্রুত আরও কয়েকটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করার লক্ষ্য এখন বাংলাদেশের বোলারদের।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ   শরিফুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close