শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
নতুন ইতিহাস গড়লেন শরিফুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনজুরির কারণে ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্টে খেলতে পারেননি শরিফুল ইসলাম। খেলতে না পারার সে আক্ষেপ হয়তো জমিয়ে রেখেছিলেন ম্যাকাই টেস্টের জন্য। দলে সুযোগ পেয়েই বল হাতে জবাব দেওয়া শুরুর করলেন এ বাঁহাতি পেসার। 

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে গড়লেন বিরল এক কীর্তি, এরপর বল হাতে আগুন ঝড়ালেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক সংস্করণে ৫ উইকেট নেয়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন শরিফুল।

দেশের মাটিতে অনুষ্ঠিত গত জুন মাসে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন শরিফুল। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে সেবার ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির গড়েছিলেন তিনি। এবার ম্যাকাইয়ের টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়েছেন এ পেসার।

প্রথম দিন শেষে ৬ উইকেট শিকার করেছেন শরিফুল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই ৫ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের আর কোনো বোলারের নেই এমন অর্জন।

সব সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিকবার ৫ উইকেট নেয়া বাংলাদেশি বোলার হিসেবে শরিফুলের আগে ছিলেন কেবল সাকিব আল হাসান। ২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

সেই তালিকায় নাম লেখালেন শরিফুল। সাকিবের মতো একই ম্যাচে নয়, ভিন্ন দুই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনন্য এ রেকর্ড গড়লেন বাঁহাতি পেসার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অস্ট্রেলিয়া   টেস্ট ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close