শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
নীলফামারী চেম্বারের নতুন সভাপতি মাহবুব, সিনিয়র সহসভাপতি রাজু ও সহসভাপতি স্বপন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৫৪ পিএম
বাঁম থেকে মো. মাহবুব উর রহমান মাহবুব, রাজ কুমার পোদ্দার রাজু ও  মো. আকতার হোসেন স্বপন

বাঁম থেকে মো. মাহবুব উর রহমান মাহবুব, রাজ কুমার পোদ্দার রাজু ও মো. আকতার হোসেন স্বপন

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. মাহবুব উর রহমান মাহবুব সভাপতি নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। 

মাহবুব উর রহমান মাহবুব ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। পদটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনজন।

সভাপতি পদে নির্বাচিত মো. মাহবুব উর রহমান মাহবুব পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সভাপতি। একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।

সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজ কুমার পোদ্দার রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট।

সহসভাপতি পদে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক ১৩১ ভোট পেয়েছেন।

নির্বাচনে সাধারণ গ্রুপে ১২জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম, মো. মাহবুবর রহমান মনি। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৮ জন প্রার্থী।

সহযোগী সদস্য গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান, মো. আজিজুল ইসলাম। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন আটজন প্রার্থী।

নির্বাচনে ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৯০ জন। প্রদত্ত ভোটের মধে ১০ ভোট বাতিল হয়েছে।

নির্বাচনি বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম এসব তথ্য নিশ্চি করেছেন।

তিনি বলেন, ‘কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত থেকে নিঃস্বার্থভাবে এবং স্বচ্ছতার সাথে এ নির্বাচন সম্পন্ন করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী চেম্বারের সভাপতি মাহবুব   সিনিয়র সহসভাপতি রাজু   সহসভাপতি স্বপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close