শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফিরলেন শার্লিন ফারজানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক সময় সাবলীল অভিনয়ে দর্শকহৃদয় জয় করা অভিনেত্রী শার্লিন ফারজানা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নাটকে ফিরেছেন। মাশরিকুল আলমের পরিচালনায় এবং ইমদাদ বাবুর রচনায় ‘নীলপরী’ নামের নাটকের মাধ্যমে তার এ প্রত্যাবর্তন। এতে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।

শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি।

শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম। সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

ফেরার কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা। মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি। আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে।’

তিনি আরও বলেন, ‘এ নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে। আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম। নইলে এভারেজ দুই দিনে শেষ করতে হতো। আর এ নাটকটার শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’

অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে একসময় অনেক নাটক করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো অপেক্ষার শেষ দিন, দ্য মাইজার, ভালোবাসার ফানুস, তাই তোমার গল্পে, সরি টু ইত্যাদি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নাটক   অভিনয়   শার্লিন ফারজানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close