শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজধানী
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৭:৪৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা উত্তরের কাওরানবাজারস্থ ওয়াসা ভবনের প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন-৩১৮৫ ও সিবিএর সভাপতি আজিজুল আলম খান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক দল ঢাকা উত্তর আহ্বায়ক শাহ আলম রাজা ও সদস্যসচিব কামরুজ্জামান কামরুল।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী।

সমাবেশে বক্তারা ওয়াসায় ফ্যাসিস্টের দোসর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রত্যাহার করে বিচারের আওতায় আনার দাবি করেন। 

একই সঙ্গে ফ্যাসিস্ট আমলে বঞ্চিত পাম্প অপারেটরসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীদের যথাযথ মূল্যায়ন করে প্রাপ্য পদ ও পদোন্নতি দেয়ারও দাবি জানান তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা ওয়াসা   সিবিএ বিক্ষোভ   ওয়াসা কর্মচারী   পদোন্নতির দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close