সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       
বিনোদন
বাগদান সেরেছেন মহসিন খান, পাত্রী কে জানেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ১২:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘এ রিশতা ক্যায়া কেহেলাতা হ্যায়’-এর কার্তিক সিনঘানিয়া চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন মহসিন খান। তার অভিনীত এ চরিত্রটি এখনো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তাই অভিনেতার ব্যক্তিজীবনের যেকোনো খবরও ভক্তদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ।

সম্প্রতি বাগদান সেরেছেন মহসিন খান। শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেই এ সুখবর জানিয়েছেন অভিনেতা। খবর প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা পেতে শুরু করেন তিনি।

জানা গেছে, মহসিনের হবু স্ত্রীর নাম তামান্না। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা। ছবিগুলোতে দুই ধরনের পোশাকে দেখা গেছে মহসিন ও তামান্নাকে।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহসিন লিখেছেন, ‘এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি—সারাক্ষণ যে হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে—আমার জন্যই যেন ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।’

এরপর তামান্নার সঙ্গে প্রথম পরিচয় থেকে শুরু করে সম্পর্কের বিভিন্ন মুহূর্তের কথাও তুলে ধরেন মহসিন। তিনি জানান, প্রথম দেখা থেকে প্রথমবার হাত ধরার মুহূর্ত—সবকিছুর মধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন, তামান্না তার জীবনে বিশেষ একজন হয়ে উঠেছেন।

অভিনেতার বিশ্বাস, তাদের এই সম্পর্ক হয়তো অনেক আগে থেকেই ‘তারায়-তারায় লেখা’ ছিল। নতুন জীবনের শুরু প্রসঙ্গে তিনি লেখেন, একসঙ্গে পথচলা, ভালোবাসা, বন্ধুত্ব ও অসংখ্য স্মৃতি তৈরির নতুন যাত্রা শুরু হয়েছে।

পোস্টের শেষাংশে মহসিন জানান, তাদের করা প্রতিশ্রুতি ও একসঙ্গে দেখা স্বপ্নগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় হলো—তারা দুজন একে অপরের মধ্যে নিজেদের ‘বাড়ি’ খুঁজে পেয়েছেন।

মহসিনের বাগদানের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায়, শ্রদ্ধা আর্যসহ ভারতীয় টেলিভিশনের একাধিক তারকা।

বাগদান সম্পন্ন হলেও মহসিন ও তামান্নার বিয়ের আনুষ্ঠানিকতা কবে হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি অভিনেতা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মহসিন খান   ভারতীয় হিন্দি ধারাবাহিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close