রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
আইন-আদালত
প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করে বাবা শরীফ আলী। দীর্ঘ ১২ বছর পর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে বাবাকে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা শরীফ আলী নিজের ঘুমন্ত শিশুকন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন। পরে শত্রুতার জেরে প্রতিবেশী সালেক মিয়াকে এ হত্যাকাণ্ডে ফাঁসানোর অপচেষ্টা চালান তিনি। ঘটনাটিতে শিশুটির মা নেকজান বিবি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশি তদন্তে মূল পরিকল্পনাকারী হিসেবে বাবা শরীফ আলীর নাম বেরিয়ে আসে। পরবর্তীতে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি (এপিপি) তোফায়েল আহমদ বলেন, ‘প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নির্মমভাবে নিজের সন্তানকে হত্যা করেছিলেন শরীফ আলী। স্ত্রী দিয়ে মামলা করালেও তদন্তে নিজেই ধরা পড়েন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে যে কেউ পার পায় না তা আবারও প্রমাণিত হলো।’

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেয়েকে হত্যা   বাবার মৃত্যুদন্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close