সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
আইন-আদালত
মানিকগঞ্জে হিরণ হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আলোচিত হিরণ হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় মামলার আরও সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. তাছিম বিল্যাহ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরণ নামাজ ও খাওয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে হিরণের মরদেহ উদ্ধার করা হয়।

এজাহারে হিরণকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. লুবান মিয়া ২০০৯ সালের ৮ অক্টোবর সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। একই মামলায় হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় সাত আসামিকে খালাস দেওয়া হয়।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   হত্যা মামলা   আসামি   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close