মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
শিক্ষা
​মাদরাসায় অনুপস্থিত দেড় বছর, নিয়মিত তুলেন বেতন
ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৫:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী আমিরাবাদ দাখিল মাদরাসার এবতেদায়ী জুনিয়র শিক্ষিকা রাখী সুলতানা দেড় বছর অনুপস্থিত। অনুপস্থিত থাকলেও তিনি নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করে যাচ্ছেন। শিক্ষিকার অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের পাঠদানসহ দাফতরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে গত ১৯ আগস্ট মাদরাসায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত শিক্ষিকা রাখী সুলতানা অনুপস্থিত। তবে সেখানে কথা হয় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে। ওই সময়ে সুলতানার ৫ম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস করানোর কথা থাকলেও তার অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে হট্টগোল করছেন।

অভিযুক্ত শিক্ষিকা রাখী সুলতানা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মাতৃত্বকালিন ছুটি নেন। নিয়মানুযায়ী ৬ মাস পেরিয়ে গেলেও পরে আর তিনি মাদরাসায় যাননি বলে শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য। কর্মক্ষেত্রে তার ফাঁকিবাজির এমন কান্ডে
নাখোশ স্থানীয়রা।

নিয়মিত প্রতিষ্ঠানে না গেলেও শিক্ষক হাজিরা খাতায় তার নামের পাশে ঠিকই হচ্ছে স্বাক্ষর। অভিযোগ রয়েছে মাদরাসা ছুটির আগমুহূর্তে একই মাদরাসার এক সহকারি শিক্ষক হাজিরা খাতায় গড় স্বাক্ষর করে দেন। এছাড়াও তার পরিবর্তে রাখা হয়েছে প্রক্সি শিক্ষক। অনেক শিক্ষার্থী তাকে কখনো দেখেননি। তবুও ব্যাংক থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন।

এবতেদায়ী শাখার শিক্ষার্থীরা জানান, ম্যাডাম দীর্ঘদিন ধরেই মাদরাসায় আসেননা। তার পরিবর্তে ভাড়াটে ভিন্ন এক শিক্ষক দিয়ে এবতেদায়ীর বাংলা ও ইংরেজি ক্লাস নেওয়া হয়।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা রাখী সুলতানার গ্রামের বাড়ি মাদরাসা থেকে বেশ দূরে হওয়ায় ভারপ্রাপ্ত সুপার মো. আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রেজার সঙ্গে মাদরাসায় না আসার শর্তে বেতনের অর্ধেক টাকা দিয়ে দেন। সেই টাকা থেকে ৪ হাজার টাকা দিয়ে রোকসানা আক্তারকে প্রক্সি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মাহমুদুল হাসান রেজা রাখী সুলতানার হাজিরাতে স্বাক্ষর করে দেওয়ার কথা জানা গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন মাহমুদুল হাসান রেজা।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, তাসমিয়া ও তাদের সহপাঠীরা জানায়, ম্যাডাম দীর্ঘ দেড় দুই বছর ধরেই মাদরাসায় আসেননা। রোকসানা আক্তার নামে একজন (প্রক্সি) শিক্ষক দিয়ে তাদেরকে ইংরেজি পড়ানো হয়। 

এর আগে রুনা আক্তার নামে আরেক বহিরাগত তাদের পড়াতেন বলেও জানায় তারা।

এবতেদায়ী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসমাইল বলেন, ‘আমরা যখন ক্লাস থ্রীতে পড়ি তখন রাখী ম্যাডামকে দেখেছি তারপর আর তাকে দেখিনি। অন্য শিক্ষকরা আসলেও তিনি আসেন না। কি জন্য আসেন না তা স্যারেরা বলতে পারবে।’

স্থানীয় মজিবুর রহমান বলেন, ‘আমাদের এলাকার লোকজন ও অভিভাবকদের বুঝানো হয়েছে রাখী ম্যাডাম বদলি হয়ে অন্যত্র চলে গেছে তাই তিনি আসেন না। আসলে তিনি বদলি না হয়ে বেতনের অর্ধেক টাকা সুপারের কাছে দিয়ে দিতেন।’

শিক্ষার্থীদেরকে না পড়িয়ে অহেতুক বেতন নেওয়ার এমন ছলচাতুরীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষিকা রাখী সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বৃহস্পতিবার তিনি মুঠোফোনে ভারপ্রাপ্ত সুপারের কাছ থেকে ছুটি নিয়েছিলেন। 

মাতৃত্বকালীন ছুটি কত তারিখ শেষ হয়েছে? দীর্ঘদিন ধরে অনুপস্থিতি নিয়ে কথা হতেই তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে আবারও যোগাযোগ করেও এ সংক্রান্ত তার কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

পলাশতলী আমিরাবাদ দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আমিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে শারীরিক অসুস্থার কথা জানিয়েছে তাই এদিন সে মাদরাসায় আসে নাই, পরে হাজিরা খাতায় নৈমত্তিক ছুটিতে ১ দিনের ছুটি লেখে দেবো।’

কত তারিখ মাতৃত্বকালীন ছুটি নেয় ও কবে ছুটি শেষ হয়েছে এ প্রশ্নে তিনি কোন উত্তর না দিয়ে রিপোর্ট না করার অনুরোধ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভু্ঞা বলেন, ‘প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদানের কোন সুযোগ নাই। শিক্ষিকা অনুপস্থিতের বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:   অনুপস্থিত   দেড় বছর   বেতন   
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close