বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫      সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার      ২৪ ঘণ্টায় আরও ৫৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত      মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০      মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ      পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু      
আইন-আদালত
সালমান শাহ হত্যা মামলা : ডনের সাত দিনের রিমান্ড চায় সিআইডি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:১০ এএম আপডেট: ২৭.০৮.২০২৬ ১১:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ড আবেদনে মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের বিষয়ে তথ্য পাওয়া এবং ডনের বিদেশে পালানোর চেষ্টার কারণ জানার কথা উল্লেখ করা হয়েছে।

সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আদালত ডনের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেন।

সিআইডির আবেদনে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুর ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচিত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি তার কাছ থেকে সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্ত সংস্থার ধারণা।

এছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার পরও ডন কীভাবে এবং কার সহায়তায় বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১২ আগস্ট জামিন আবেদন নাকচ হওয়ার পর ২৫ আগস্ট দায়রা আদালতেও তার জামিন আবেদন খারিজ হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলেকে হত্যার অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

দীর্ঘ তদন্তের পর ১৯৯৭ সালে সিআইডি সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে পরিবার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে যায়।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। রমনা থানায় দায়ের করা মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে মামলার তদন্তের অংশ হিসেবে সালমান শাহর মরদেহের দেহাবশেষ উত্তোলন করে নতুন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতিও দিয়েছে আদালত। তবে এ নিয়ে বাদীপক্ষ আপত্তি জানিয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ হত্যা মামলা   ডন   রিমান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close