বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
সাহিত্য
কবি নজরুল আপসহীন নিরলস যোদ্ধা ছিলেন : সাইফুল হক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৪:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন এক ব্যতিক্রমী, আপসহীন ও নিরলস যোদ্ধা।

তিনি বলেন, “শত বছর আগে এই কবি এই জনপদের আপামর মানুষের দ্রোহ, প্রতিবাদ, প্রেম ও প্রত্যাশা তার কবিতা, গান ও লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। কবির অসাধারণ সৃষ্টিশীলতায় বাংলা ভাষাভাষী অঞ্চলের নির্যাতিত-নিপীড়িত, শোষিত-লাঞ্ছিত মানুষের অব্যক্ত যন্ত্রণা ও আকাঙ্ক্ষা—দ্রোহ ও প্রেমের এক অনন্য যুগলবন্দি হয়ে উঠেছে।”

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, “কবির আরাধ্য ছিল অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক মানবিক সমাজ গঠন। সে কারণে ঔপনিবেশিক শাসন-শোষণের পাশাপাশি সব ধরনের ধর্মীয় গোঁড়ামি ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে তিনি নিরলস সংগ্রাম করে গেছেন।”

সাইফুল হক আরও বলেন, “প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনে শতাব্দীজুড়ে কবি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের সব ক্রান্তিলগ্নে জাতীয় কবি আমাদের সাহস জুগিয়েছেন।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  কবি কাজী নজরুল ইসলাম   সাইফুল হক   পুষ্পস্তবক অর্পণ   
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close