বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
সাহিত্য
পুশ ইন
বকুল আশরাফ
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ২৮.০৮.২০২৬ ১২:৩১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কেনো গোপনে ঠেলে দিচ্ছ অন্যখানে
আমার প্রেমের-বীজ রয়েছে এখানেই
এখানেই বন্ধক রেখেছি হৃদকম্পন-
আমি যাবো না কোথাও-

এখানেই আমার প্রতিদিনের কড়ানাড়া
কবে-বন্ধ দরজা খোলার শব্দ হবে? 
হয়তো এ-সবই মরীচিকা আয়োজন!
শুধু অপেক্ষায় থাকা-

আমি নিঃশব্দ স্রোতে ভাসমান ফুল হব না
শ্রাবণের ধারায় কে ভিজে আমার মতো!
আমি এখানেই কুড়িয়েছি ম্যাজিকলণ্ঠন
আমি যাব না কোথাও-

পূর্বজনমেও কোনোদিন ভীত ছিলাম না
সাহসের প্রতিটি মুদ্রায় তোমাকে গেঁথেছি
প্রতিটি গিঁটেই তোমার অবজ্ঞার গাহন
তবুও যাব না কোথাও-

মানচিত্র রেখা বরাবর আমি থেকে যাব
নোনা জলের টানে মানুষও নদী হয়ে যায়
তবুও তোমাকেই শুধু দেব জলজীবন
তাই কোথাও যাবো না।

এভাবে ঠেলে দিও না।


কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close