বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আইন-আদালত
আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হলেন নওশাদ জমির
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।

আইন পেশার অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার নওশাদ জমিরকে গুরুত্বপূর্ণ এ কমিটির নেতৃত্ব দেয়ায় পঞ্চগড়ে এ বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করতে চাই। সংসদীয় তদারকির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার চেষ্টা থাকবে।’

সংসদীয় নথি অনুযায়ী, জাতীয় সংসদদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে অনুমোদন দেয়া হয়। পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নওশাদ জমিরের পাশাপাশি আরও আটজন সংসদ সদস্যকে সদস্য করা হয়েছে।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। আইন প্রণয়ন, বিচারব্যবস্থার কার্যকারিতা ও আইনি সংস্কারের ক্ষেত্রেও কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির আইন পেশার সঙ্গে যুক্ত। জাতীয় সংসদের এমন গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব পাওয়ায় জেলার মানুষের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। 

স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের এ দায়িত্বে তিনি আইন ও বিচারসংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি পঞ্চগড়ের মানুষের বিভিন্ন দাবি ও সমস্যাও সংসদে তুলে ধরবেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আইন   বিচার   সংসদ বিষয়ক স্থায়ী কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close