সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
রাবির নতুন রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, নীতিমালা লঙ্ঘন নিয়ে প্রশ্ন
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন। তবে তার নেই কোনো অনার্স ডিগ্রি। নীতিমালা লঙ্ঘন নিয়েও উঠেছে প্রশ্ন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, নীতিমালা মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

রোবাবর (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে চাকরির আবেদনের শর্তে অনার্স ডিগ্রি বাধ্যতামূলক থাকলেও তার নিয়োগের সময় এ শর্ত শিথিল এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। 

তিনি ফেসবুকের পোস্টে লিখেছেন, ‘কোনো অনার্স ডিগ্রি নেই, মাদরাসায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে চাকুরির অভিজ্ঞতা আছে; যদিও মাদরাসায় চাকুরির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য, একইসাথে ডেপুটি রেজিস্ট্রারের চাকুরির আবেদনের শর্ত শিক্ষাগত যোগ্যতায় অনার্স ডিগ্রির বাধ্যবাধকতা থাকলেও উনার নিয়োগের ক্ষেত্রে এটি শিথিল ছিল।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘বিভিন্ন সূত্রে জানতে পারলাম আজ (৩০ আগস্ট) রাবিতে একজন ডেপুটি রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুনলাম এ বিষয়ে জোর রাজনৈতিক সুপারিশ আছে। এর আগে কোনো ডেপুটি রেজিস্ট্রারকে রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োগ দেবার ঘটনা কখনও ঘটেছে বলে আমার জানা নেই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে তা মিথ্যা। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী আমাকে এখানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ 

স্নাতক ডিগ্রির বিষয়ে প্রশ্ন করলে এ প্রতিবেদককে লিখিত চিঠি দেন তিনি। সেখানে লেখা আছে, এএইচএম আসলাম হোসেন দীর্ঘ প্রায় ৩৫ বৎসর যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রথমে শাখা কর্মকর্তা পরবর্তীতে সহকারী রেজিস্ট্রার এবং ২০০৩ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) পদে সরাসরি যোগদান করেন।

এতে আরও লেখা আছে, তিনি ১৯৮১ সালে সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখা থেকে (১ম বিভাগে) এসএসসি পাশ করেন এবং ১৯৮৩ সালে রাজশাহী সরকারি কলেজ হতে বিজ্ঞান শাখা থেকে (২য় বিভাগে) এইচএসসি পাশ করেন। এর পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৯২ সালে ইতিহাস বিভাগ হতে ২য় শ্রেণিতে এমএ ডিগ্রি অর্জন করেন।

তবে নিয়োগে নীতিমালার কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ্যতা দেখেই দেওয়া হয়েছে। নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। যখন পূর্ণাঙ্গ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হবে, তখন সেটা সেই যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে। তবে এ নিয়োগে কোনো ব্যত্যয় ঘটেনি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাবি   রেজিস্ট্রার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close