সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে চিঠি দিবস উদযাপন
গবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম বারের মত চিঠি উৎসব- ২০২৬ উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(গবিসাস) উদ্যোগে মিডিয়া চত্বরে দিনভর চলে এ আয়োজন। 

ক্যাম্পাসের কাউকে চিঠি লিখে প্রাপকের কাছে তা পৌছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। আয়োজনটির শুরুতে আগত অতিথিদের হাতে চিঠি তুলে দেয়া হয়।

উৎসবটিতে অংশ নিতে আসা শীক্ষার্থী তামান্না লিপি বলেন, ‘চিঠি লেখার মতো হারিয়ে যেতে বসা সুন্দর ঐতিহ্যকে ক্যাম্পাসে আবারও ফিরিয়ে আনার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। ব্যস্ত জীবনের মাঝে হাতে লেখা চিঠির মাধ্যমে মনের কথা প্রকাশ করার সুযোগ আমাদের জন্য এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে।’

রসায়ন বিভাগের অধ্যাপক নিলয় কুমার দে বলেন, ‘আমার বয়স ৩ বছর তখন আমার মা মারা যায়। খালা ফুফু চাচিদের কাছেই আমি বড় হয়েছি৷ আমি ছাত্র অবস্থায় তখন রাজনীতিতে জড়িয়ে যাই, তখন আমার ফুফু আমাকে একটি চিঠি লিখে—প্রিয় নিলয় আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করলেই সব পারবে। আর সবাই যা বলে আমি তা বিশ্বাস করি না। ঐ দুইটি লাইন আজকে আমাকে এ জায়গায় নিয়ে এসেছে।’

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, ‘আমাদের কাছে চিঠির বিষয়টা গল্পের মতো শোনা। আমরা সোস্যাল মিডিয়ার যুগে চিঠির অনুভূতিগুলো আমরা বুঝবো না। আগে চিঠি পাঠানো হতো ডাকযোগে পোস্ট অফিসে গিয়ে, সেখান থেকে গন্তব্যে। এখনও পদ্ধতি একই, ম্যাসেজ পাঠানোর পরে স্যাটেলাইট যায় সেখান থেকে গন্তব্যে কিন্তু এ ধারণা পুরনো চিঠির যুগ থেকেই নেয়া। আমরা চেষ্টা করেছি পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে।’

এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভাগীয় প্রধান, অনুষদের ডীন, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিসহ গবিসাস নেতৃবৃন্দ।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   চিঠি দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close