সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
স্বাস্থ্য
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 
 
এ নিয়ে গেল জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
 
গেল জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন। 
 
ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি চট্টগ্রাম, তারপর খুলনা ও ঢাকা বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গুতে মৃত্যু   হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close