বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
অর্থনীতি
সরকারি মজুত নিশ্চিতে ছোলা-তেল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম আপডেট: ১০.০৯.২০২৬ ১১:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি মজুত শক্তিশালী করতে ছোলা এবং পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছোলার পরিমাণ ৯ হাজার টন এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল। যেখানে ছোলা কিনতে ব্যয় হবে ৭৬ কোটি টাকা এবং রাইস ব্রান তেলের জন্য ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের হরশাম এলাকার প্রতিষ্ঠান অস্ট-গ্রেইন এক্সপোর্টসকে বাছাই করা হয়েছে। হরশামের ৩১ গলফ কোর্স রোডে প্রতিষ্ঠানটির কার্যালয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রতিষ্ঠানটির কাছ থেকে ছোলা কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এদিকে, স্থানীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লিটারের পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাবদ সরকারের মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও অন্যান্য করসহ প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা।

তেল সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানকে নির্বাচনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ সরবরাহ করবে ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার।

দরপত্রের প্রস্তাব অনুযায়ী, মজুমদার প্রোডাক্টস লিমিটেডের সরবরাহ করা ৩০ লাখ লিটার তেলের মূল্য ধরা হয়েছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। একইভাবে, অন্য তিন প্রতিষ্ঠানও তাদের জন্য নির্ধারিত পরিমাণ অনুযায়ী রাইস ব্রান তেল সরবরাহ করবে।



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সরকারি মজুত   ছোলা-তেল   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close