বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর      ● ফুটপাত উচ্ছেদে উত্তেজনা, মিরপুরে হামলা-ভাঙচুর ও আগুন      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: চিফ হুইপ      ● রাজধানীতে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● টানা তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম      
খেলাধুলা
নারী এশিয়া কাপ
সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেট হোক কিংবা ফুটবল—ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন বাড়তি রোমাঞ্চ, আবেগ আর চরম উত্তেজনা। উত্তেজনার সেই আবহ ফিরিয়ে এনে নারী এশিয়া কাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে এ দুই দল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, নিজেদের ভঙ্গুর ব্যাটিং লাইন-আপ নিয়ে সেমির টিকিট নিশ্চিত করা বাংলাদেশের সামনে তাই অপেক্ষা করছে এক কঠিন চ্যালেঞ্জ।

রাতে মাঠে নামার আগে বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় ফর্মের তুঙ্গে থাকা পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মারুফা আরও বলেন, ‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তারাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’

জয় দিয়ে টাইগ্রেসরা ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়। ফলে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার, হারলেই বাদ এবং জিতলে সেমিফাইনাল। 

এমন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির দল ২০ ওভারে টেনেটুনে ১০৩ রান তোলে। পরে ম্যাচ জমিয়ে তোলে বোলাররা। রাবেয়া খানের ৩, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের ২টি করে শিকারে ৯ উইকেট হারিয়ে আমিরাতের মেয়েরা ৬৯ রান করতে সক্ষম হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সেমিফাইনাল   ভারত-বাংলাদেশ   টাইগ্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close